ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে নাজমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালের দিকে উপজেলার তেলীহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামে ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।     


নিহত নাজমা আক্তার মুলাইদ গ্রামের মাজম আলী মোরের সবুজ মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তার স্বামীর নাম লাল মিয়া। লাল মিয়া ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পানজারা গ্রামের বাসিন্দা।   


গৃহবধূর স্বামী জানান, দুই মাস আগে তার মেয়ে পালিয়ে বিয়ে করলে তারপর থেকে মানসিক রোগে ভুগছিলেন। তিনি আরো জানান, আমি রাতে খাওয়া-দাওয়া করে অফিসে চলে যাই। সকালে এসে মেয়ের কাছে শুনতে পাই ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় মায়ের লাশ ঝুলতে দেখে চিৎকার করে মেয়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে জড়ো হয়। পরে পুলিশকে খবর দেয়া হয়। 


শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) নয়ন ভূইয়া জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


ads
ads
ads

Our Facebook Page

↑